শাবিপ্রবির ক্লাস হবে অনলাইনে

১ এপ্রিল, ২০২০ ০৮:৪৮  
করোনাভাইরাসের সংক্রমণ রোধে বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এ পরিস্থিতিতে অনলাইনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) কিছু বিভাগে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। আগামী দু'দিনের মধ্যে সব বিভাগে ক্লাস শুরু হবে বলে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানিয়েছেন। বন্ধের এ সময়ে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালাতে সম্প্রতি আহ্বান জানিয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, 'করোনাভাইরাসের কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় শিক্ষার্থীরা যেন ক্ষতির সম্মুখীন না হয়, সেশনজটে না পড়ে সেজন্য অনলাইনে ক্লাস নেওয়া শুরু করেছি।